Logo
Logo
×

খেলা

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে কী বললেন লিটন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:০৭ এএম

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে কী বললেন লিটন

ছবি : সংগৃহীত

হার দিয়ে পাকিস্তান সফর শুরু হলো বাংলাদেশ। বুধবার (২৮ মে) স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরেছে লিটন দাসের দল। ৩০ রানে ৫ উইকেট শিকার বাংলাদেশের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন পাকিস্তানি পেসার হাসান আলী। 

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই পুরো ম্যাচেই বোলিং-ব্যাটিং-ফিল্ডিং ভালো করিনি আমরা। আমাদের ভালোভাবে কামব্যাক করতে হবে, দুই ম্যাচ বাকি আছে। অবশ্যই ধারাবাহিকতা লাগবে।’ 

উন্নতির গল্প শুনিয়ে লিটন বলেন, ‘শুধু ব্যাটিং, বোলিং নয়, ফিল্ডিংও ভালো করতে হবে। এখন আমরা ভালো ফিল্ডিং করছি না। ২০০ চেজ করার মতো ছিল এই মাঠে। অনেক দ্রুতগতির মাঠ। উইকেট ব্যাটিংসহায়ক ছিল। ভালো ব্যাটিং করিনি আমরা। সেখানে আমাদের কামব্যাক করতে হবে।’

weতবে এত খারাপের মাঝেও জাকের আলীর ২০ বলে করা ৩৬ রানের ইনিংসের প্রশংসা করেছেন লিটন। তিনি বলেন, ‘জাকের আলী (অনিক) গত এক বছর ভালো করছে। গুরুত্বপূর্ণ প্লেয়ার সে। একজন ম্যাচ জেতাতে পারবে না। সবাইকেই অবদান রাখতে হবে। আমার মনে হয় মানসিকভাবে আমাদের চিন্তা করতে হবে। ক্রিকেট কেবল অনুশীলনের ব্যাপার নয়; মানসিক চিন্তা করে মাঠে অ্যাপ্লাই করতে হবে।’

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন