Logo
Logo
×

খেলা

আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে দলগত পারফরম্যান্স ও শিশিরকে দুষলেন লিটন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৪:৫৪ পিএম

আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে দলগত পারফরম্যান্স ও শিশিরকে দুষলেন লিটন

ছবি : সংগৃহীত

আইসিসির সহযোগী দলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ। শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে স্বাগতিক আরব আমিরাতের কাছে পরাজিত হয়েছে লাল-সবুজের দল।  

সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও পরবর্তী দুই ম্যাচে ব্যর্থতার ছাপ ছিল স্পষ্ট। শিশিরের প্রভাব, বোলারদের বিপাকে পড়া, ব্যাটিং ও ফিল্ডিংয়ে দুর্বলতা—সব মিলিয়ে বাংলাদেশ দল কাঙ্ক্ষিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হয়েছে।  

অধিনায়ক লিটন দাস জানান, ম্যাচ চলাকালে শিশিরের নেতিবাচক প্রভাব ছিল অত্যন্ত বড় একটি কারণ। এতে করে স্পিন ও পেস বোলিংয়ে সমস্যা দেখা দেয়, যার ফলে বোলাররা সুবিধা করতে পারেননি।  

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই বাংলাদেশ দল ছন্দ হারায়। লিটন বলেন, "আমরা আদতে ভালো খেলতে পারিনি, যদি খেলতাম তাহলে অবশ্যই ম্যাচ জিততাম।"  

এদিকে, বাংলাদেশের পরবর্তী সিরিজ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আগের ভুলগুলো শুধরে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রত্যাশা দলের।  

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে, এই সিরিজ জয় আরব আমিরাতের জন্য ছিল টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন