সামিত-হামজার গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সামিত সোমের পর গোল করে দলকে এগিয়ে নেন হামজা চৌধুরী। খেলার ৮মিনিটে গোল করেন সামিত। আর ৪৪ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। তাদের কল্যাণে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
হামজা চৌধুরীর ক্রস ক্লিয়ার করতে গিয়েছিলেন শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরা। কিন্তু ঠিকঠাক করতে পারেননি। শ্রীলংকা এক ডিফেন্ডারের গায়ে বল লেগে চলে যায় সামিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়ে যায়। খেলা ৮ম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন সামিত।
খেলার শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলছে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু উপর দিয়ে যায়।
বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা সামিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে সামিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে।
হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আজ তিনি শুরু থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশের আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ স্ট্রাইকার পজিশনে রয়েছেন।



