Logo
Logo
×

খেলা

নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও বড় পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও বড় পরিবর্তন

ঘরের দর্শকদের সামনে ভারতের বিপক্ষে চলমান পাঁচ ওয়ানডের সিরিজের প্রথম দুটিতে হেরে গেছে নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকার লড়াইয়ের আগে তৃতীয় ও চতুর্থ ম্যাচের স্কোয়াডে তারা বড় পরিবর্তন আনল।

আগামীকাল মঙ্গলবার তারা হ্যামিল্টনের সেডন পার্কে ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে। শুক্রবার চতুর্থ ওয়ানডে ১৩ নভেম্বর মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। 

সোমবার নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, পেসার ব্লেয়ার টিকনারের বদলি হিসেবে ফাস্ট বোলার ক্রিস্টিয়ান ক্লার্ক ওয়ানডে দলে যোগ দেবেন। সিরিজের প্রথম ম্যাচে ১১ নম্বরে ব্যাট করতে নেমে চার ছক্কা মারা টিকনার দ্বিতীয় ওয়ানডে চলাকালে কনকাশনে পড়েন। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে তার বদলে বাকি সময়ে মাঠে ছিলেন ম্যাট ফিশার।

নিউজিল্যান্ডের ইনিংসের ৪১তম ওভারে ব্যাটিংয়ের সময় টিকনারের মাথায় বল আঘাত করে। কনকাশন থেকে তিনি মুক্ত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য ম্যাচের তারিখ থেকে আইসিসির সাতদিনের বাধ্যতামূলক স্ট্যান্ড আউট সময়কাল মানতে হবে তাকে। ৭ নভেম্বর তিনি চোট পান। তাতে করে ১০ ও ১৩ নভেম্বরের দুটি ম্যাচে তিনি খেলার অনুমতি পাবেন না।

একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টি-টোয়েন্টি সিরিজে লো-গ্রেড রাইট কাফ টিয়ারে আক্রান্ত ফাস্ট বোলার লকি ফার্গুসন এখনও সেরে ওঠেননি। তিনিও এই দুটি ওয়ানডেতে খেলতে পারবেন না।

অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে সংঘর্ষে কনকাশনে পড়া ম্যাট হেনরিকে চতুর্থ ওয়ানডেতে পাওয়ার আশা। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হতে তৃতীয় ওয়ানডের পর কাইল জেমিসনের সঙ্গে দল ছাড়ার কথা ছিল তার। কিন্তু তিনি চতুর্থ ওয়ানডের জন্য দলের সঙ্গেই থাকবেন।

১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হতে টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ বুধবার ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা হবেন।

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, হেনরি নিকলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়ং।

ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচ হে (উইকেটরক্ষক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), উইল ইয়ং।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন