Logo
Logo
×

খেলা

অবশেষে প্রকাশ্যে ব্যালন ডি’অরের ভোটের পয়েন্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম

অবশেষে প্রকাশ্যে ব্যালন ডি’অরের ভোটের পয়েন্ট

২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোটের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ্যে এসেছে। এবারের পুরস্কারের লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যবধান ছিল খুবই সামান্য। মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। খবর টিওয়াইসি স্পোর্টসের। 

লন্ডনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ২০২৬ সালের ব্যালন ডি’অর হাতে ওঠে কেইনের। ১০৫৫ পয়েন্ট নিয়ে পুরস্কার জিতেছেন ইংলিশ এই ফরোয়ার্ড। অন্যদিকে ১০২৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৮৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে পডিয়াম পূর্ণ করেছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল।

এবারের ভোটে আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজও ছিলেন আলোচনায়। ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ৬১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন। কেইন, এমবাপ্পে, ইয়ামাল ও রদ্রির পরেই ছিল তার অবস্থান।

অন্যদিকে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ পেয়েছেন মাত্র ১১ পয়েন্ট। ১০০ জন বিশেষজ্ঞ সাংবাদিকের ভোটে তার অবস্থান হয়েছে ২২তম।

ভোটের পয়েন্ট বণ্টন যেভাবে

প্রতিটি দেশের একজন করে প্রতিনিধি হিসেবে মোট ১০০ জন সাংবাদিক এবারের ব্যালন ডি’অরের ভোটে অংশ নেন। ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তারা সেরা ১০ খেলোয়াড়কে বেছে নেন।

ভোটের পয়েন্ট বণ্টন ছিল:

প্রথম স্থান: ১৫ পয়েন্ট

দ্বিতীয় স্থান: ১২ পয়েন্ট

তৃতীয় স্থান: ১০ পয়েন্ট

চতুর্থ স্থান: ৮ পয়েন্ট

পঞ্চম স্থান: ৭ পয়েন্ট

ষষ্ঠ স্থান: ৫ পয়েন্ট

সপ্তম স্থান: ৪ পয়েন্ট

অষ্টম স্থান: ৩ পয়েন্ট

নবম স্থান: ২ পয়েন্ট

দশম স্থান: ১ পয়েন্ট

কেইন পেয়েছেন সর্বোচ্চ ৪০টি প্রথম স্থানের ভোট। অন্যদিকে এমবাপ্পে পেয়েছেন ২৩টি। ভোটের এই ব্যবধানই শেষ পর্যন্ত দুজনের পয়েন্টের ব্যবধান গড়ে দিয়েছে।

২০২৬ ব্যালন ডি’অরের চূড়ান্ত ভোটের তালিকা

১. হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ) — ১০৫৫ পয়েন্ট

২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ) — ১০২৭ পয়েন্ট

৩. লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা) — ৮৮১ পয়েন্ট

৪. রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি) — ৭২৬ পয়েন্ট

৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মায়ামি) — ৬১২ পয়েন্ট

৬. খভিচা কাভারাসখেলিয়া (জর্জিয়া, পিএসজি) — ৫৪১ পয়েন্ট

৭. উসমান দেম্বেলে (ফ্রান্স, পিএসজি) — ৪১৮ পয়েন্ট

৮. আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি) — ৩৭৮ পয়েন্ট

৯. মাইকেল অলিসে (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ) — ২৯৬ পয়েন্ট

১০. ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি) — ২০১ পয়েন্ট

১১. জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ) — ১০৭ পয়েন্ট

১২. পাউ কুবারসি (স্পেন, বার্সেলোনা) — ১০১ পয়েন্ট

১৩. আশরাফ হাকিমি (মরক্কো, পিএসজি) — ৬৫ পয়েন্ট

১৪. ভিতিনিয়া (পর্তুগাল, পিএসজি) — ৫৯ পয়েন্ট

১৫. ডেকলান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল) — ৫৭ পয়েন্ট

১৬. ফেরান তোরেস (স্পেন, বার্সেলোনা) — ৪৪ পয়েন্ট

১৭. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ) — ২৬ পয়েন্ট

১৮. মার্ক কুকুরেয়া (স্পেন) — ১৬ পয়েন্ট

১৯. জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি) — ১৫ পয়েন্ট

২০. উইলিয়ান পাচো (ইকুয়েডর, পিএসজি) — ১২ পয়েন্ট

২১. গ্যাব্রিয়েল (ব্রাজিল, আর্সেনাল) — ১১ পয়েন্ট

২২. লাউতারো মার্তিনেজ (আর্জেন্টিনা, ইন্টার মিলান) — ১১ পয়েন্ট

২৩. নুনো মেন্দেস (পর্তুগাল, পিএসজি) — ৮ পয়েন্ট

২৪. লুইস দিয়াজ (কলম্বিয়া, বায়ার্ন মিউনিখ) — ৮ পয়েন্ট

২৫. মার্কিনিওস (ব্রাজিল, পিএসজি) — ৭ পয়েন্ট

২৬. দায়ো উপামেকানো (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ) — ৫ পয়েন্ট

২৭. ব্রুনো ফার্নান্দেজ (পর্তুগাল, ম্যানচেস্টার ইউনাইটেড) — ৫ পয়েন্ট

২৮. হুলিয়ান কুইনোনেস (মেক্সিকো, আল-কাদসিয়া) — ৪ পয়েন্ট

২৯ ও ৩০. সাদিও মানে (সেনেগাল, আল-নাসর) ও উইলিয়াম সালিবা (ফ্রান্স, আর্সেনাল) — ২ পয়েন্ট করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন