Logo
Logo
×

খেলা

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও স্বস্তিতে নেই ব্রাজিল। ব্রিসবেনের ল্যাং পার্কে প্রথমার্ধ শেষে স্কোরলাইন ২-২। এর আগে টাউনসভিলে দুই দলের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত দিয়ে তৈরি আক্রমণ থেকে ভান্দেরসন দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান। দ্রুত গোল হজম করলেও অস্ট্রেলিয়া নিজেদের ছন্দ হারায়নি।

২৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মেটকাফের নেওয়া কর্নার ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে বল চলে যায় দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে। দারুণ ভঙ্গিতে পা ছুঁইয়ে বল জালে পাঠান অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার। গোলটি অফসাইড কি না, তা দেখতে ভিএআরের সাহায্য নিলেও গোল বহাল থাকে।

ম্যাচের ৪৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়া। তাতে সমতায় ফেরে ব্রাজিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন