অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বিসিবির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
আসন্ন এসিসি নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাদিয়া ইসলাম এবং সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন নিশিতা আক্তার নিশি।
পাকিস্তান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সমন্বয়ে আয়োজিত এই টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজটি আগামী ২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ট্রিপল রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সাদিয়া ইসলাম (অধিনায়ক), নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), আরিফত্রী নির্ঝনা মন্ডল, মায়মুনা নাহের, অচেনা জান্নাত ইমন্তা (উইকেটকিপার), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন (উইকেটকিপার), তিথি দাস অপূর্ণা, আফ্রিন মিমি, ফারজানা ইয়াসমিন মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শিল এবং জান্নাতুল ফেরদৌসী।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
২ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ
৩ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
৫ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
৬ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ
৮ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
৯ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
১১ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ
১২ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান
১৪ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
১৬ অক্টোবর: ফাইনাল (শীর্ষ দুই দলের মধ্যে)



