Logo
Logo
×

খেলা

সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম

সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা

চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনা। ছবি: সংগৃহীত

ইউএস ওপেনে সবশেষ দুইবারই চ্যাম্পিয়ন হয়েছিলেন বেলারুশিয়ান তারকা আরিনা সাবালেঙ্কা। হ্যাটট্রিক জয়ের স্বপ্নে বিভোর ছিলেন তিনি। তবে কাজাখস্তানের তারকা এলেনা রিবাকিনা তার সেই স্বপ্ন পূরণ হতে দিলেন না। দারুণ এক ম্যাচ খেলে সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন তিনি। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে জমজমাট ফাইনালে রিবাকিনা ৬-৪, ৫-৭, ৬-২ গেমে জয় তুলে নিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা নিশ্চিত করেন। একই সঙ্গে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানেও আরোহণ করেন তিনি।

রাশিয়ায় জন্ম নেয়া রিবাকিনার দুর্দান্ত ধৈর্য ও ঠান্ডা মাথার পারফরম্যান্স সাবালেঙ্কার ফ্লাশিং মিডোজে টানা ২০ ম্যাচের জয়ের ধারা থামিয়ে দেয়। ফলে টানা তিনবার ইউএস ওপেন জয়ের কীর্তি গড়ার সুযোগ হারান বেলারুশের সাবালেঙ্কা। এর আগে সেরেনা উইলিয়ামস ও ক্রিস এভার্ট টানা তিনবার নিউইয়র্কের এই গ্র্যান্ড স্লাম জিতেছিলেন।

টুর্নামেন্ট শুরুর আগেই গোড়ালির চোট নিয়ে শঙ্কায় ছিলেন রিবাকিনা। তবে ২৭ বছর বয়সী এই তারকা সব উদ্বেগ পেছনে ফেলে দুর্দান্ত পারফরম্যান্সে শিরো।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়ের লড়াই হওয়ায় ফাইনালটি ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। ম্যাচটিও হয়ে ওঠে রোমাঞ্চকর। শেষ দিকে সাবালেঙ্কা আগ্রাসী হয়ে উঠলেও রিবাকিনা নিজের স্বভাবসুলভ স্থিরতা ধরে রেখে জয় নিশ্চিত করেন। শিরোপার সঙ্গে তিনি ঘরে তুলেছেন ৫৫ লাখ ডলারের পুরস্কারও।

হলুদ-কালো পোশাকে অনেকটা মৌমাছির মতোই দেখাচ্ছিল রিবাকিনাকে। শুরু থেকেই তার শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোক সাবালেঙ্কাকে চাপে ফেললেও প্রথম দিকে সেই চাপ কাজে লাগাতে পারেননি তিনি। সাবালেঙ্কাও শক্তিশালী সার্ভের মাধ্যমে প্রতিপক্ষের আক্রমণ সামলে নেন।

তবে দ্বিতীয় সেটে সাবালেঙ্কার পারফরম্যান্সে বড় পরিবর্তন আসে। রিবাকিনার খেলায় হঠাৎ কিছুটা ছন্দপতনের সুযোগ নিয়ে বেলারুশের তারকা দারুণ এক ড্রপ শট ও অসাধারণ ব্যাকহ্যান্ড ক্রসকোর্ট উইনারে ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয় সেট ৭-৫ ব্যবধানে জিতে তিনি ম্যাচকে নিয়ে যান নির্ধারক তৃতীয় সেটে।

তৃতীয় সেটের শুরুতেও সাবালেঙ্কা আগ্রাসী ছিলেন। প্রথম গেম জয়ের পর বড় এক উল্লাসে নিজের আত্মবিশ্বাসের জানান দেন তিনি। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেন রিবাকিনা।

দারুণ সব শটে একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে যান কাজাখ তারকা। এরপর আর কোনো সুযোগ না দিয়ে ম্যাচ শেষ করেন তিনি।

এই জয়ে ২০২৬ সালে সাবালেঙ্কার গ্র্যান্ড স্লাম শিরোপাহীন থাকার বিষয়টিও নিশ্চিত হলো। অন্যদিকে রিবাকিনা পেলেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম এবং ইউএস ওপেনে নিজের প্রথম শিরোপা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন