Logo
Logo
×

খেলা

চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে চায়নিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে সপ্তম স্থান নিশ্চিত করে আসর শেষ করল লাল-সবুজের যুব দল।

আগামী যুব হকি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। যুব এশিয়া কাপে বাংলাদেশ সপ্তম হওয়ার মাধ্যমে যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

চায়নিজ তাইপের বিপক্ষে আজ পুরো ম্যাচ জুড়েই বাংলাদেশ দলের যুবারা আক্রমণাত্মক হকি খেলে প্রতিপক্ষকে চাপে রাখে। দলের পক্ষে সর্বোচ্চ দুটি গোল করেন মোহাম্মদ রিফাত। দলের বড় জয় নিশ্চিত করতে একটি করে গোল করেন মুন্না ইসলাম, তৈয়ব আলী এবং মোহাম্মদ আব্দুল্লাহ।

বাংলাদেশ গত যুব বিশ্বকাপে খেলেছিল। এবার সেই লক্ষ্যে এশিয়া কাপে গেলেও বাংলাদেশ সফল হয়নি। গ্রুপে তিন ম্যাচে হেরেছে আর ষষ্ঠ স্থান নির্ধারণ ম্যাচে জাপানের কাছে হেরে বিশ্বকাপ হাতছাড়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন