Logo
Logo
×

খেলা

ফাইনালে ওঠার লড়াই: টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

ফাইনালে ওঠার লড়াই: টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

টসে বাংলাদেশ ও ভারত। ছবি: বিসিবি

নারী এশিয়ান কাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সেমিফাইনালের এই ম্যাচে জয়ী দল সরাসরি নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেবে। তাই শিরোপার পথে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই দলের একাদশ

বাংলাদেশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), শারমিন আক্তার, শোরনা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবিয়া খান, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।

ভারত: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, শ্রী চরণী, ক্রান্তি গৌড় ও নন্দনী শর্মা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন