Logo
Logo
×

খেলা

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়াল বিসিবি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়াল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

নতুন কাঠামো অনুযায়ী, পুরুষ ক্রিকেটাররা এখন প্রতিটি প্রথম-শ্রেণীর ম্যাচে পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা, যা আগে ছিল ৭০ হাজার টাকা। ‘লিস্ট এ’ ম্যাচের ফি দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ১ লাখ টাকা এবং ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচের ফি ৪০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ হাজার টাকা।

নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে। চার দিনের ম্যাচে তারা পাবেন ৪০ হাজার টাকা (আগে ২০ হাজার), একদিনের ম্যাচে ৩০ হাজার টাকা (আগে ১৫ হাজার) এবং টি-টোয়েন্টি ম্যাচে ২০ হাজার টাকা (আগে ১০ হাজার)।

তামিম ইকবাল বলেন, “আমরা চাই ক্রিকেটাররা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে স্থিতিশীল হোক। নতুন কাঠামোতে একজন ঘরোয়া ক্রিকেটার মৌসুমে খেললে বছরে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন, যা মাসে গড়ে ৩ লাখ টাকার বেশি।” তিনি আরও জানান, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো খেলোয়াড়কে ছাড় দেওয়া হবে না।

ক্রিকবাজের তথ্যমতে, বিসিবি ভবিষ্যতে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি এবং বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর চার দিনের ও একদিনের ম্যাচগুলোকে একটি বাণিজ্যিক প্যাকেজ হিসেবে বাজারজাত করার পরিকল্পনা করছে। এতে ব্যক্তিগত মালিকানাধীন ছয়টি দল অংশ নেবে। তবে বিভাগীয় দলগুলো নিয়ে এনসিএল চ্যাম্পিয়নশিপ বর্তমান কাঠামোতেই চলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন