Logo
Logo
×

খেলা

বিশ্ব ফুটবলের এক সোনালী অধ্যায়ের অবসান

অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৪০ পিএম

অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি

অবশেষে অবসান হলো বিশ্ব ফুটবলের এক সোনালী অধ্যায়ের। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৯ বছর বয়সী এই মহাতারকা ইন্সটাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে বিদায়ের সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বিদায়ী বার্তায় মেসি লিখেছেন, “ফাইনালের পর দীর্ঘ সময় ধরে চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছি। এটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, তবে আমি বুঝতে পেরেছি এটাই সঠিক সময়। আমি সবসময় নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছি—শুধু শিরোপা জয়ের সময়ই নয়, বরং তার আগেও।”

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল মহাতারকা আরও বলেন, “আর্জেন্টাইন হিসেবে আপনাদের মুখে হাসি ফোটাতে এবং গর্বিত করতে আমি সবকিছু বিলিয়ে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু নেই। দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে যারা এখানে থাকার যোগ্য। গত ২০ বছর ধরে যে ভালোবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে গ্যালারি থেকে দলকে সমর্থন করব।”

মেসি জানান, তিনি এই বিদায়ী বার্তাটি লিখেছিলেন গত ২১ জুলাই, কোপা আমেরিকা ফাইনালের দুই দিন পর। তবে তাঁর বাবার মৃত্যুর পর তিনি এই সিদ্ধান্তে আরও দৃঢ় হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন