Logo
Logo
×

খেলা

বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো

বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে এক মৌসুমের জন্য ধারে দলে ভিড়িয়েছে লিভারপুল। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, চুক্তিতে আগামী মৌসুমে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো দিয়ে উরুগুইয়ান এই ডিফেন্ডারকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

ধার চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমে আরাউহোর বেতন বহন করবে লিভারপুল। দলবদলটি সহজ করতে নিজের বেতন কিছুটা কমাতেও রাজি হয়েছেন ২৭ বছর বয়সি এই ফুটবলার। এ ছাড়া আরাউহোকে দলে নিতে চলতি মৌসুমে কোনো ধারের ফি দিতে হয়নি লিভারপুলকে।

বার্সেলোনায় গত দুই মৌসুমে নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি আরাউহো। ফলে অ্যানফিল্ডে এসে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনাই দেখছেন তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৬ ম্যাচে শুরুর একাদশে ছিলেন উরুগুয়ের এই ফুটবলার।

বার্সেলোনার রক্ষণভাগে সেন্টার-ব্যাক পজিশনে আরাউহোর চেয়ে বেশি সুযোগ পেয়েছেন পাউ কুবার্সি, এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিন। সেই পরিস্থিতিতে নতুন ঠিকানায় নিজের জায়গা পাকা করার লক্ষ্য থাকবে তার।

লিভারপুলে চলতি মৌসুমে ৩৩ নম্বর জার্সি পরে খেলবেন আরাউহো। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি খুব খুশি। ইতিহাস সমৃদ্ধ এই বড় ক্লাবে আসতে পেরে আমি রোমাঞ্চিত।’

সূত্র: স্কাই স্পোর্টস

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন