Logo
Logo
×

খেলা

ইরানসহ চার জাতির টুর্নামেন্ট আয়োজন করবে ইরাক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

ইরানসহ চার জাতির টুর্নামেন্ট আয়োজন করবে ইরাক

২০২৭ এএফসি এশিয়ান কাপকে সামনে রেখে চার জাতির একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ইরাক। আগামী নভেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। প্রতিবেদন গোল ডটকমের। 

ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আহমেদ আল-মুসাভি ইরাকের সংবাদমাধ্যম ‘শাফাক নিউজ’-কে জানিয়েছেন, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইরান, উজবেকিস্তান ও জর্ডানের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি এশীয় দলের সঙ্গেও আলোচনা চলছে।

বর্তমান পরিস্থিতিতে ইরাক ও ইরানের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। উজবেকিস্তানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। চতুর্থ দল হিসেবে আরেকটি এশীয় দলকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যেখানে জর্ডানও ভালোভাবে বিবেচনায় রয়েছে।

আল-মুসাভির মতে, শক্তিশালী এশীয় প্রতিপক্ষের বিপক্ষে খেলার মাধ্যমে ইরাক জাতীয় দল নিজেদের টেকনিক্যাল ও শারীরিক প্রস্তুতি যাচাই করার গুরুত্বপূর্ণ সুযোগ পাবে। ২০২৭ সালের এশিয়ান কাপের পাশাপাশি সামনে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ মহাদেশীয় প্রতিযোগিতার প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে বলে মনে করছে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন।

সম্ভাব্য চার দলের অংশগ্রহণ টুর্নামেন্টটির গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। ইরাক, ইরান, উজবেকিস্তান ও জর্ডান; আলোচনায় থাকা এই চার দলই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পেয়েছে। ফলে বিশ্বকাপের অভিজ্ঞতা থাকা প্রতিপক্ষদের বিপক্ষে খেলার সুযোগ ইরাকের জন্য মূল্যবান প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

টুর্নামেন্ট আয়োজনের জন্য বসরাকেই বেছে নেয়ার পেছনেও রয়েছে যথেষ্ট কারণ। প্রদেশটি এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক ম্যাচ ও আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো থাকায় বড় পরিসরের এই প্রস্তুতি টুর্নামেন্ট আয়োজনের জন্য বসরা উপযুক্ত ভেন্যু বলে মনে করছে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন