Logo
Logo
×

খেলা

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:১১ এএম

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

আর্জেন্টিনার রোজারিওতে বাবাকে শেষ বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে মারা যাওয়া বাবা হোর্হে মেসির শেষকৃত্য স্থানীয় সময় রোববার সকালে রোজারিওর উপকণ্ঠে অবস্থিত বেসরকারি এল প্রাদো সমাধিক্ষেত্রে সম্পন্ন হয়।

অন্ত্যেষ্টিক্রিয়াটি ছিল একান্ত পারিবারিক। মেসি, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে রোজারিও পৌঁছান। সেখানে তারা মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে যোগ দেন।

পরিবারকে ব্যক্তিগত সময় ও নিরাপত্তা দিতে দুপুর থেকে এল প্রাদো সমাধিক্ষেত্র দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়। শেষ বিদায়ের সময় সেখানে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।

মেসির বাবার মৃত্যুর খবরে রোজারিওতে ভক্তদের মধ্যেও নেমে আসে শোকের ছায়া। বিমানবন্দর ও সমাধিক্ষেত্রের বাইরে অনেকে মেসির প্রতি সমবেদনা জানিয়ে বার্তা রেখে যান। একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকো লিও, আমরা তোমাকে ভালোবাসি।’

রোজারিওর মেয়র পাবলো জাভকিনও মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিবারের শেষ বিদায় নির্বিঘ্ন করতে স্থানীয় সরকার প্রয়োজনীয় সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নির্দেশে চলতি সপ্তাহান্তে দেশটির সব পেশাদার ও যুব পর্যায়ের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশও দেওয়া হয়।

রোজারিওর সেই ক্লাব আবান্দেরাদো গ্রানদোলিও হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এই ক্লাবেই মাত্র চার বছর বয়সে ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন মেসি। পুরোনো একটি ছবি প্রকাশ করে ক্লাবটি জানায়, হোর্হে মেসি তাদের ইতিহাসের অংশ ছিলেন এবং একসময় ক্লাবটির কোচও ছিলেন। সেখানেই তিনি ছোট্ট লিওনেলের ফুটবলের প্রথম দিনগুলোতে পাশে ছিলেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শনিবার ভোরে রোজারিওর সানাতোরিও সেন্ট্রো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোর্হে মেসি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন