Logo
Logo
×

খেলা

মালয়েশিয়া সিরিজ

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ও ১৪ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। দুই ম্যাচেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী আলীন।

প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে রয়েছেন- জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটকিপার), রিফাত বেগ, ইকবাল হোসেন, কালাম সিদ্দিকী আলীন (অধিনায়ক), রিজান হোসেন, মো. আবদুল্লাহ, মাহফুজুর রহমান, শেখ পাভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শারিয়ার শাকিব, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন।

দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে- মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, খালিদ হাসান, নুহায়েল সানদীদ ও রাফিউজ্জামান রাফিকে।

গত ৫ আগস্ট বাংলাদেশ সফরে আসে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। ১৩ দিনের এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। সফর শেষে ১৭ আগস্ট বাংলাদেশ ছাড়বে মালয়েশিয়া দল।

শনিবার (৮ আগস্ট) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলে মালয়েশিয়া। একই ভেন্যুতে ১০ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়া। ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি ওয়ানডে শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন