Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ পেপে বাউনা থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) দেশটির ফুটবল ফেডারেশন জানায়, বিশ্বকাপে দলের ফলাফলের কারণে কোচিং নেতৃত্বে পরিবর্তন আনা প্রয়োজন হয়ে পড়েছে।

জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জেতার পর বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছিল সেনেগাল। তবে আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হারের পর শেষ বত্রিশের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পাঁচ মিনিটে সেই লিড হারায়। পরে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় তারা।

একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর পাপে থিয়াও ও তার কোচিং স্টাফ দায়িত্ব ছেড়েছেন। বেলজিয়ামের বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর থেকেই তাদের ওপর চাপ বাড়তে থাকে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, সমর্থকদের তীব্র সমালোচনা, নেতৃত্ব পরিবর্তনের দাবিতে করা আবেদন এবং টুর্নামেন্ট চলাকালে দলের ভেতরে অস্থিরতার খবরের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনেগাল ফুটবল ফেডারেশন থিয়াওর বিদায়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

৪৫ বছর বয়সী থিয়াও আগামী সেপ্টেম্বরে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্ব শুরুর সঙ্গে সঙ্গে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা ছিল। জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত আফ্রিকা কাপের ফাইনালে মরক্কোকে দেওয়া একটি পেনাল্টির প্রতিবাদে তিনি খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়ার নেতৃত্ব দিয়েছিলেন। সেই ঘটনার জেরেই তার বিরুদ্ধে এই শাস্তি দেওয়া হয়।

ফরাসি দৈনিক লেকিপ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার প্যাট্রিক ভিয়েরা নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকাদের একজন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন