Logo
Logo
×

খেলা

ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম

ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

বৈরী আবহাওয়ার কারণে দেরিতে শুরু হলেও মাঠে নেমেই আক্রমণাত্মক ফুটবলের ঝলক দেখিয়েছে মেক্সিকো। শুরুতে কিছুটা চাপে থাকলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে প্রথমার্ধের ৩৩ মিনিটের মধ্যেই ইকুয়েডরের জালে দুই গোল পাঠিয়ে দাপটের সঙ্গে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

ম্যাচের ২২ মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে গোলের সূচনা করেন কুইনোনেস। নিখুঁত সমন্বয়ের সেই আক্রমণে ইকুয়েডরের রক্ষণ ভেঙে বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। ইকুয়েডরের ডিফেন্ডার অর্ডোনেজের ভুল ক্লিয়ারেন্স সরাসরি হিমেনেজের কাছে চলে আসে। তিনি কুইনোনেসের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে। হিমেনেজের দুর্দান্ত গোলে গর্জে ওঠে আজতেকা স্টেডিয়াম।

গোলের আগে অবশ্য ম্যাচে সুযোগ তৈরি করেছিল ইকুয়েডরও। ১৮ মিনিটে প্লাতার চমৎকার ব্যক্তিগত নৈপুণ্যে আক্রমণের সুযোগ তৈরি হয়। ইয়েবোয়া বক্সে ঢুকে বাঁ পায়ের শটে পোস্টে আঘাত করেন। মেক্সিকোর গোলরক্ষক রাঙ্গেল বলটি ছুঁয়েছিলেন কি না তা নিয়ে সন্দেহ থাকলেও কর্নারের বাঁশি দেননি রেফারি।

১৫ মিনিটে কর্নার কিকের সময় বক্সের ভেতর ধাক্কাধাক্কি নিয়ে কড়া অবস্থান নেন রেফারি এবং ফ্রাঙ্কোকে সতর্ক করেন। পরে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে তরুণ মোরার বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন