Logo
Logo
×

খেলা

সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:২৭ পিএম

সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ফিফা বিশ্বকাপে ছেলের অসাধারণ পারফরম্যান্সের পর আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব। ভিসা জটিলতার কারণে মাঠে বসে খেলা দেখা অনিশ্চিত হলেও সেই বাধা কাটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন কেপ ভার্দের গোলকিপার ভোজেনিয়ার মা। এবার গ্যালারিতে বসেই ছেলের পরবর্তী ম্যাচ উপভোগ করবেন তিনি।

বিশ্বকাপে ভোজেনিয়ার নৈপুণ্যে নবাগত কেপ ভার্দে স্পেনকে গোলশূন্য রুখে দেয়। ম্যাচ শেষে মায়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন ভোজেনিয়া। এরপরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সব জটিলতা কাটিয়ে ভোজেনিয়ার মা এখন যুক্তরাষ্ট্রে। উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে তিনি গ্যালারিতে বসে ছেলের খেলা দেখবেন।

উল্লেখ্য, স্পেনের মতো উরুগুয়েকেও হতাশ করার লক্ষ্য কেপ ভার্দের। ভোজেনিয়ার কাছ থেকে আরও একবার দুর্দান্ত পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন