Logo
Logo
×

খেলা

কাঁদলেন মেসি: ম্যাচ শেষে জানালেন আবেগঘন সত্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৪২ পিএম

কাঁদলেন মেসি: ম্যাচ শেষে জানালেন আবেগঘন সত্য

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে প্রথম গোল করার পর তার চোখের পানি সমর্থকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।

ম্যাচ শেষে মেসি জানান, তার আবেগঘন প্রতিক্রিয়ার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “আমি কিছু কঠিন দিনের মধ্য দিয়ে গিয়েছি, যা খেলাধুলার বাইরের বিষয়।” তবে বিস্তারিত প্রকাশ না করে তিনি সতীর্থ ও দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেসি বলেন, “পুরো দলের প্রতি আমি কৃতজ্ঞ। আমার সতীর্থরা অনেক চেষ্টা করেছে যাতে আমি ভালো থাকতে পারি।” নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এখন যা উপভোগ করছি, সেটাই যেন কেকের ওপরের চেরি। এই অসাধারণ দলের সঙ্গে থাকতে পেরে আমি খুবই খুশি।”

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসির প্রশংসা করে বলেন, “লিওকে নিয়ে বলার মতো ভাষা আমার নেই। সে অবিশ্বাস্য।”

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসে নিজের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান এবং সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নতুন মাইলফলক স্পর্শ করেন। আবেগ, অভিজ্ঞতা ও অনন্য নৈপুণ্যের মিশেলে বিশ্বকাপের শুরুতেই আবারও নিজের মহত্ত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন