Logo
Logo
×

খেলা

প্রধান কোচ ছাড়াই অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:২৯ পিএম

প্রধান কোচ ছাড়াই অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু

চলতি বছর অনুষ্ঠিত সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে দেশে ফিরে এসেছিল আজিজুল হাকিম তামিমের দল। এরপর থেকে যুব দলের আর কোনো প্রোগ্রাম বা ম্যাচ দেখা যায়নি।

তবে ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগ, অনুষ্ঠিত হয়েছে ৫০ জন নিয়ে ট্রেনিং সেশন। এবার ৪৬ জন ক্রিকেটার নিয়ে খুলনাতে ক্যাম্প শুরু করেছে বিসিবি। গত শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ২৭ জুন পর্যন্ত।

ক্যাম্পে নিজেদের মধ্যে ভাগ হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা, যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল। 

এদিকে গেল মাসে জুনিয়র টাইগারদের বর্তমান প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। দলটির নতুন প্রধান কোচ কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। মাঝে দেশি কোচদের নিয়ে গুঞ্জন উঠলেও তা চূড়ান্ত হয়নি। ফলে খুলনার চলমান ক্যাম্প প্রধান কোচ ছাড়াই শুরু হয়েছে। 

জানা গেছে, প্রধান কোচ ইস্যুতে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। চলতি সপ্তাহে এই বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। চলমান ক্যাম্পে কোচ হিসেবে থাকছেন ডলার মাহমুদ, মোহাম্মদ সেলিম, আরশাদ খানরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন