Logo
Logo
×

খেলা

ম্যাচে সমতা ফেরালো দক্ষিণ কোরিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:৪৫ এএম

ম্যাচে সমতা ফেরালো দক্ষিণ কোরিয়া

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা না পাওয়া দক্ষিণ কোরিয়া পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে। তবে ৮ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফিরিয়ে আনে এশিয়ার দলটি।

বৃহস্পতিবার বৃহস্পতিবার (১২ জুন) মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে হোয়াং ইন-বম গোল করে কোরিয়াকে সমতায় ফেরান।

চেকের রক্ষণভাগের দুই খেলোয়াড়ের মাঝে ফাঁকা জায়গা খুঁজে পেয়ে সেটি কাজে লাগান। ভেতরে ঢুকে বাধ্য করেন গোলরক্ষক ও ডিফেন্ডারদের এগিয়ে আসতে। পরে দূরের কোণে চিপ শটে বল পাঠান।

এর আগে, ৫৯ মিনিটে মিনিটে চেকের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি গোল করে এগিয়ে নেন দলকে।

ভ্লাদিমির কুফাল অন্য প্রান্ত থেকে লং থ্রো করেন। আর সেখানে উঠে এসে হেড করেন অধিনায়ক ক্রেইচি। বলটি কাছের পোস্টে জালে পাঠিয়ে দেন তিনি।

কোরিয়ার গোলরক্ষকের সেখানে কোনো সুযোগই ছিল না। একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পারা কোরিয়াকে তখন হতাশায় ডোবান তিনি। তবে দ্রুতই সেই গোল শোধ করে দিয়েছে কোরিয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন