Logo
Logo
×

খেলা

ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:৩২ পিএম

ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া সম্প্রচারস্বত্ব’ কিনতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রস্তাব অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফিফা থেকে সরাসরি ক্রয়প্রক্রিয়া (ডিপিএম) পদ্ধতিতে এ স্বত্ব কেনা হচ্ছে। এতে মোট খরচ হবে ৭২ কোটি ৭০ লাখ টাকা, যা আগের বারের তুলনায় ২৫ কোটি টাকা কম।

রোববার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রথমে নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। উভয় বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন চুক্তি অনুযায়ী, বিটিভি শুধু স্যাটেলাইট টেলিভিশন নয়, বরং টেরেস্ট্রিয়াল চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি অ্যাপের মাধ্যমেও বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করতে পারবে। সাধারণত এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব বিভিন্ন মধ্যস্বত্বভোগী এজেন্সির কাছ থেকে কিনতে হতো। তবে এবার সরাসরি ফিফার কাছ থেকে কেনায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হয়েছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন