Logo
Logo
×

খেলা

কানাডার স্কোয়াডে কাতার বিশ্বকাপের ১৩ জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:১৫ এএম

কানাডার স্কোয়াডে কাতার বিশ্বকাপের ১৩ জন

যুক্তরাষ্ট্রের পর বিশ্বকাপের আরেক আয়োজক কানাডাও তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। ২৬ জনের মধ্যে ১৩ জন ২০২২ কাতার বিশ্বকাপের দলে ছিলেন। বাকি ১৩ জন প্রথমবার বিশ্বকাপ স্কোয়াডে।

এই দলে প্রত্যাশিতভাবে আছেন আলফোনসো ডেভিস। বায়ার্ন মিউনিখ তারকা ইনজুরিতে থাকলেও তাকে রেখেছেন প্রধান কোচ জেসে মার্শ। এডমন্টনে এই তারকা ডিফেন্ডার তার সতীর্থদের সঙ্গে যোগ দেবেন, যেখানে আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কানাডা। তবে কানাডার প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

ডেভিস ছাড়াও গত বিশ্বকাপে খেলা জোনাথন ডেভিড ও লিয়াম মিলার দলে জায়গা ধরে রেখেছেন। ১৩ জন নবাগতের মধ্যে আছেন গোলকিপার ম্যাক্সিম ক্রেপো, মোইসে বোম্বিটো ও তানি ওলুয়াসেয়ী।

কানাডার বিশ্বকাপ দল

গোলকিপার: ম্যাক্সিম ক্রেপো, ওয়েন গুডম্যান, ডেন সেন্ট ক্লেয়ার।

ডিফেন্ডার: মোইসে বোম্বিটো, ডেরেক কর্নিলিয়াস, আলফোনসো ডেভিস, লুক ডি ফুগারোলেস, অ্যালিস্টেয়ার জনস্টন, আলফি জোনস, রিচি লারিয়া, নিকো সিগুর, জোয়েল ওয়াটারম্যান।

মিডফিল্ডার: আলি আহমেদ, তাজন বুকানন, ম্যাথিউ চোইনিয়েরে, স্টিফেন ইউস্তাকিও, মার্সেলো ফ্লোরেস, ইসমায়েল কোনে, লিয়াম মিলার, জোনাথন ওসোরিও, নাথান সালিবা, জ্যাকব শ্যাফেলবার্গ।

ফরোয়ার্ড: জোনাথন ডেভিড, প্রমিস ডেভিড, কাইল লারিন, তানি ওলুয়াসেয়ী। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন