Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরে আর্জেন্টিনা দল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০২:১৯ পিএম

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরে আর্জেন্টিনা দল

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে মূল দলের বাইরে আরও সাতজন ফুটবলারকে নিয়ে আলাদা একটি প্রস্তুতি দল গঠন করেছেন কোচ লিওনেল স্কালোনি।

প্রথমে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। সেখান থেকে চূড়ান্তভাবে ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে। তবে বাকি খেলোয়াড়দের মধ্য থেকে সাতজনকে যুক্তরাষ্ট্র সফরের দলে রাখা হয়েছে, যারা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচে দলের সঙ্গে থাকবেন।

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে খেলবে। এরপর ৯ জুন আলাবামার অবার্ন ইউনিভার্সিটির মাঠে তাদের প্রতিপক্ষ হবে আইসল্যান্ড।

প্রস্তুতি দলে রাখা হয়েছে সান্তিয়াগো বেলত্রান, অগাস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, টমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকুইন ফ্রেইতাস ও সিমন এস্কোবারকে। তারা মেসি ও আলভারেজদের সঙ্গে অনুশীলন করবেন এবং মূল দলে কেউ ইনজুরিতে পড়লে তাদের মধ্য থেকেই বিকল্প নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আর্জেন্টিনার প্রাথমিক দলে থাকা অন্য ফুটবলারদের ডাকতেও বাধা নেই বলে জানা গেছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে থেকেই নিজেদের প্রস্তুত রাখবেন বাড়তি এই খেলোয়াড়রা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন