Logo
Logo
×

খেলা

মেক্সিকোয় উন্মোচিত হলো পেলের বিশাল ভাস্কর্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:০৮ পিএম

মেক্সিকোয় উন্মোচিত হলো পেলের বিশাল ভাস্কর্য

ফুটবল কিংবদন্তি পেলের স্মৃতিকে সম্মান জানাতে মেক্সিকোর ঐতিহাসিক জালিস্কো স্টেডিয়ামের সামনে স্থাপন করা হয়েছে তার বিশাল এক ভাস্কর্য। বৃহস্পতিবার গুয়াদালাহারা শহরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ভাস্কর্য উন্মোচন করা হয়।

১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা জালিস্কো স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে আছে ব্রাজিল ও পেলের অনেক স্মৃতি। ১৯৭০ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে ব্রাজিল এই মাঠে প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলেছিল। পরে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকাতে অনুষ্ঠিত ফাইনালে ইতালিকে হারিয়ে বিশ্বকাপ জেতে পেলের দল।

জালিস্কো অঙ্গরাজ্যের গভর্নর জেসুস পাবলো লেমুস নাভারো বলেন, এখানে খেলেছেন এবং দুর্দান্ত গোল করেছেন—এমন একজন মহান খেলোয়াড়ের ভাস্কর্য জালিস্কোর মানুষ ও দর্শনার্থীদের জন্য বিশেষ উপহার। পেলে গুয়াদালাহারাকে ভালোবাসতেন, আর ১৯৭০ বিশ্বকাপে এখানকার সমর্থকদের ভালোবাসায় ব্রাজিল দলও শহরটির প্রেমে পড়ে।

৩১ ফুট বা প্রায় ৯ দশমিক ৫ মিটার উচ্চতার ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে জালিস্কো স্টেডিয়ামের বাইরে ‘প্লাজা ব্রাজিল’ নামের উন্মুক্ত প্রাঙ্গণে। আয়োজকদের আশা, এটি ভবিষ্যতে পর্যটক ও ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণে পরিণত হবে।

যদিও ২০২৬ বিশ্বকাপে জালিস্কো স্টেডিয়ামে ব্রাজিলের কোনো ম্যাচ রাখা হয়নি, তবুও গুয়াদালাহারা ভেন্যুতে অনুষ্ঠিত হবে চারটি গ্রুপ পর্বের ম্যাচ। সেখানে দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র, মেক্সিকো, কলম্বিয়া, ডিআর কঙ্গো, উরুগুয়ে ও স্পেন অংশ নেবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন