Logo
Logo
×

খেলা

২৩২ রানে অলআউট পাকিস্তান, ৪৬ রানের লিডে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৩২ পিএম

২৩২ রানে অলআউট পাকিস্তান, ৪৬ রানের লিডে বাংলাদেশ

দ্বিতীয় সেশনেই অলআউটের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও তৃতীয় সেশনের শুরুতেই সফরকারীদের ইনিংস গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে নাজমুল হোসেন শান্তর দল নেয় ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড।

দিনের শুরুতেই চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদ আব্দুল্লাহ ফজলকে আউট করে প্রথম ধাক্কা দেন। এরপর একই বোলারের বলে সাজঘরে ফেরেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান আজান ওয়াইস।

শান মাসুদ ও বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়লেও মেহেদী হাসান মিরাজের বলে মাসুদ ২১ রানে আউট হন। এরপর সৌদ শাকিলও লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পাকিস্তান তখন ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে।

লাঞ্চের পর বাবর আজম ও সালমান আগার জুটিতে আসে ৫৫ রান। বাবর ফিফটি করলেও নাহিদ রানার বলে ৬৮ রানে আউট হন। এরপর তাইজুল ইসলামের বলে ফেরেন সালমান (২১) ও রিজওয়ান (১৩)। হাসান আলীও ১৮ রানে আউট হন।

শেষদিকে সাজিদ খান চারটি ছক্কা হাঁকিয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও নাহিদ রানার বলে আউট হয়ে পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৩২ রানে। ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে নেয় ৪৬ রানের লিড।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন