Logo
Logo
×

খেলা

আইসিসি মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

Icon

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৫২ পিএম

আইসিসি মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তিন ম্যাচের সিরিজে তিনি মোট ৮ উইকেট শিকার করেন। এর আগের মাসে পাকিস্তানের বিপক্ষেও সমান ৮ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।

এই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন নাহিদ। এর মাধ্যমে গত বছরের পর আবারও কোনো বাংলাদেশি ক্রিকেটার এই সম্মান অর্জন করলেন।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে মাসসেরা হওয়া তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ঘরের মাঠে এমন সাফল্য সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনি ক্যারিয়ারের দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করেন। শেষ ম্যাচেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান রাখেন। অসাধারণ পারফরম্যান্সের কারণে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন