Logo
Logo
×

খেলা

দুঃসংবাদ চেন্নাই শিবিরে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:২০ পিএম

দুঃসংবাদ চেন্নাই শিবিরে

চলমান আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন রামকৃষ্ণ ঘোষ। আসরের বাকি অংশে আর খেলাই হচ্ছে না তার। চোটের কারণে এবারের আসর থেকেই ছিটকে গেছেন চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার। ইতোমধ্যেই তার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেছে চেন্না।

গত সপ্তাহে গোড়ালিতে চোট পেয়েছিলেন রামকৃষ্ণ। আগের ম্যাচে খেলতে পারেননি। এই মৌসুমে আর খেলতেও পারবেন না। তার জায়গায় ম্যাকনিল হ্যাডলি নোরোনহাকে দলে নেওয়া হয়েছে। বোর্ডের অনুমতি পেলে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারবে চেন্নাই।

২৪ বছর বয়সী নোরোনহা গত বছর ম্যাঙ্গালুরু ড্রাগন্সের হয়ে কর্নাটকের মহারাজ ট্রফি জিতেছিলেন। ১৩ ম্যাচে তিনি ২৫৩ রান করেছিলেন, প্রায় ১৫০ স্ট্রাইক রেটে। ১৯টি ছক্কা মেরেছিলেন। তিনি অফস্পিনও করতে পারেননি। গত মৌসুমে ১০ উইকেট নিয়েছিলেন।

আইপিএলে চেন্নাইয়ের ছিটকে যাওয়া ক্রিকেটারের সংখ্যা বেড়েই চলেছে। মৌসুম শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন নাথান এলিস। তার বিকল্প ক্রিকেটার স্পেন্সার জনসনও চোট পেয়ে খেলতে পারছেন না। মৌসুমের মাঝপথে চোট পেয়েছেন খলিল আহমেদ এবং আয়ুষ মাহাত্রেও। এ ছাড়া চোটের কারণে মহেন্দ্র সিংহ ধোনি এখনও একটি ম্যাচও খেলতে পারেননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন