Logo
Logo
×

খেলা

বাবা হারালেন হানসি ফ্লিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:০৯ পিএম

বাবা হারালেন হানসি ফ্লিক

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর গুরুত্বপূর্ণ লড়াইয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। 

রবিবার সকালে তার বাবার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। শিরোপা জয়ের হাতছানির দিনে এমন খবর বার্সেলোনা শিবিরে শোকের আবহ তৈরি করেছে।

বার্সেলোনা কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্লিকের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘এফসি বার্সেলোনা হানসি ফ্লিকের বাবার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা ফ্লিক এবং তার পরিবারের সাথে রয়েছে।’

বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পরও হানসি ফ্লিক পেশাদারিত্বের এক অনন্য নজির স্থাপন করেছেন। সকালে খেলোয়াড় ও কোচিং স্টাফদের এই খবর জানিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আজকের ম্যাচে তিনি ডাগআউটে থাকবেন। ম্যাচ শেষ হওয়ার পরপরই তিনি পরিবারের পাশে থাকতে জার্মানিতে উড়াল দেবেন। খেলোয়াড়দের সাথে তার দারুণ সুসম্পর্কের কারণে এই খবরটি ড্রেসিংরুমে গভীর প্রভাব ফেলেছে।

আজকের ক্লাসিকোটি বার্সেলোনার জন্য ঐতিহাসিক। লিগ টেবিলের শীর্ষে ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সার সামনে সুযোগ আছে প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে গাণিতিকভাবে লা লিগা শিরোপা নিশ্চিত করার।

অন্যদিকে সফরকারী রিয়াল মাদ্রিদ আজ মাঠে নামছে তাদের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই। শারীরিক অসুস্থতার কারণে তিনি দলের সাথে বার্সেলোনায় আসেননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন