Logo
Logo
×

খেলা

সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশ ও নেপালের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। আজ (রোববার) সকালের ম্যাচ ছিল মূলত গ্রুপ সেরা হয়ে ভারতকে এড়ানোর। 

সেই ম্যাচে নেপালের কাছে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরেছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হেরে এখন বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ-নেপাল ম্যাচটি ছিল গত পরশু (শুক্রবার)। বৃষ্টিতে সেদিন ম্যাচ হয়নি। এজন্য সূচি পরিবর্তন করে আজ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচের শুরু থেকেই লড়াই হয়েছে টানটান উত্তেজনায়। প্রথমার্ধে নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। 

বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ আর বাংলাদেশ ৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয়কন্যা নেপাল।

গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারলেও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন