Logo
Logo
×

খেলা

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিল আইসিসি

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিল আইসিসি

আগামী ১২ জুন ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ১২ দলের অংশগ্রহণে ২৪ দিনের এই টুর্নামেন্টে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বিশ্বকাপের দুই মাস আগে একটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রআর (১৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, নারীদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফির প্রথম আসর ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। সহযোগী দেশগুলোকে আরও পরিচিত করে তুলতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো তারকা দলগুলো এর অংশ হবে না।

বিশ্ব ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম আসরটি পাঁচটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে— রুয়ান্ডা, ইতালি, নেপাল, যুক্তরাষ্ট্র এবং ভানুয়াতু। আইসিসির এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। সেরা দুটি দল টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

আইসিসির পাঁচটি অঞ্চলের প্রত্যেকটি থেকে আঞ্চলিক টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ স্থানে থাকা দল, যারা গত বছর ইমার্জিং নেশনস ট্রফিতে অংশগ্রহণ করেনি তারা এই টুর্নামেন্টে অংশ নেবে। 

প্রতিযোগিতার প্রথম ম্যাচে স্বাগতিক রুয়ান্ডা ইতালির মুখোমুখি হবে এবং পরবর্তী ম্যাচে নেপাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই রুয়ান্ডার কিগালিতে অবস্থিত গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে অনুষ্ঠিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন