Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন মোস্তাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন মোস্তাফিজ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে তিনি টি-টোয়েন্টিতে পঞ্চম পেসার হিসেবে ৩ হাজার বা তার বেশি ডট বল দেওয়ার রেকর্ড গড়েছেন।

এবারের পিএসএলে ২১ ডট বল দিয়ে মোস্তাফিজের মোট ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০২। তিনি এখন পর্যন্ত ৩২৪ ইনিংসে বোলিং করে এই রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডট বলের রেকর্ড রয়েছে ডোয়াইন ব্রাভোর, যার সংখ্যা ৩৬৮১। তার পরেই আছেন মোহাম্মদ আমির (৩৩৪৮), আন্দ্রে রাসেল (৩২১৩) এবং সোহেল তানভীর (৩০৪৬)।

মোস্তাফিজের সঙ্গে আমিরের প্রতিদ্বন্দ্বিতা এখন জমজমাট। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী হতে মোস্তাফিজের প্রয়োজন মাত্র ৩ উইকেট। বর্তমানে আমিরের উইকেট সংখ্যা ৪১৮, আর মোস্তাফিজের ৪১৬।

ব্রাভো ইতোমধ্যে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে তার রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে মোস্তাফিজের সামনে। অন্যদিকে রাসেল ও তানভীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন।

সর্বশেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মোস্তাফিজ ২ ওভারে ১৬ রান দিয়ে ৩টি ডট বল করেছেন। এবারের পিএসএলে তিনি এখন পর্যন্ত ১০ ওভার বোলিং করে ২১টি ডট দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন