Logo
Logo
×

খেলা

স্বর্ণজয়ী আর্চারদের বরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম

স্বর্ণজয়ী আর্চারদের বরণ

থাইল্যান্ডের ব্যাংকক থেকে স্বর্ণ জিতে আজ দেশে ফিরেছেন আরচ্যাররা। এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশ। সংসদে প্রশ্ন-উত্তর পর্ব থাকায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিমানবন্দরে যেতে পারেননি। 

ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল এখন এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি। তিনি বাংলাদেশ কম্পাউন্ড দলের সাফল্য নিয়ে বলেন, '২০২৮ সালে অলিম্পিকে কম্পাউন্ড খেলা রয়েছে। এজন্য বাংলাদেশেও এটি গুরুত্ব দেয়া হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনেও ফলাফল এসেছে।' 

টোকিও এবং প্যারিস দুই অলিম্পিকে সরাসরি খেলেছেন বাংলাদেশের দুই আরচ্যার রোমান সানা ও সাগর ইসলাম। তাই অলিম্পিকে আরচ্যারিতে বাংলাদেশের পদক জয়ের স্বপ্ন তৈরি হয়েছে। এ নিয়ে চপল বলেন, 'উপযুক্ত পরিবেশ পেলে আরচ্যারি পদক আনতে পারবে। এজন্য শুধু আর্থিক নয়, সামাজিক, মানসিক সকল সহযোগিতা প্রয়োজন। ২০২৮ সালে চেষ্টা করব কঠিন হবে তবে ৩২ সালে আশা করা যায়।'

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।’

এশিয়া কাপে পদক জিতলে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিল ফেডারেশন। সাধারণ সম্পাদক তানভীর আহমেদ যুক্তরাষ্ট্রে রয়েছেন। দেশে ফিরলে আরচ্যারদের অনুষ্ঠানের মাধ্যমে সেই অর্থ প্রদান করা হতে পারে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন