পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৩৮ পিএম
পাকিস্তানকে ২-০ গোলের হারিয়ে আগেই নিজের কাজটা সেরে রেখেছিল বাংলাদেশ। তারা অপেক্ষায় ছিল ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের ফলের। ভারতও যেন খেললো বর্তমান চ্যাম্পিয়নদের জন্য।
পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশকে সঙ্গী করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। শনিবার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে।
পাকিস্তানের বিপক্ষে ৩-০ জয়ে একটু এগিয়ে থেকেই বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। অর্থাৎ দুই দলের ম্যাচটা ড্র হলে গ্রুপ সেরা হবে ভারত। বাংলাদেশকে সেরা হতে জিততেই হবে।
গ্রুপ সেরা হলে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে দুই দলের জন্যই।



