Logo
Logo
×

খেলা

৯ বছরের অধ্যায়ে ইতি টানছেন সালাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:১১ পিএম

৯ বছরের অধ্যায়ে ইতি টানছেন সালাহ

লিভারপুলের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন হয়ে ওঠেন মোহাম্মদ সালাহ। প্রায় ৯ বছর ক্লাবটির সঙ্গে থেকেছেন। শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে তার।

ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘২০২৫-২৬ মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানবেন মোহাম্মদ সালাহ।’

মঙ্গলবার (২৪ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে সালাহ বলেন, কখনও ভাবিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের এতটা গভীর অংশ হয়ে উঠবে।

২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই অ্যানফিল্ডের ইতিহাসে নিজের নামটা সোনালী অক্ষরে খোদাই করেছেন সালাহ। ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে।

লিভারপুলের হয়ে আটটি বড় শিরোপা জিতেছেন। যার মধ্যে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ এবং ২০১৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন