Logo
Logo
×

খেলা

হারলেও চীনের সঙ্গে লড়াই করল বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম

হারলেও চীনের সঙ্গে লড়াই করল বাংলাদেশ

নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও মুগ্ধতা ছড়িয়েছেন  ঋতুপর্ণা চাকমারা। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচে প্রথমার্ধেই দুই গোল দেন মিডফিল্ডার ওয়াং সুয়াং ও ঝ্যাং রুই। 

টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীন। কিন্তু বাংলাদেশ সময় ২টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশকে অতটা দুর্বল মনে হয়নি। প্রথমবারের মতো চীনের বিপক্ষে মেয়েদের আন্তর্জাতিক ফুটবল ম্যাচে প্রথমদিকে খেলা চলেছে মাঝমাঠে। ম্যাচের ১০ম মিনিটে শামসুন্নাহার জুনিয়রকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখলেন চীনের ডিফেন্ডার লু ইয়াটং। ১২ মিনিটে একটুর জন্য গোল খাওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ। 

কিছুক্ষণ পর সুযোগ পেয়ে যায় বাংলাদেশও। ম্যাচের ১৪ মিনিটে বাঁ উইং ফাঁকা পেয়ে যান বাংলাদেশের তারকা উইঙ্গার ঋতুপর্না। গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে নিয়েই বাঁ পায়ের দুরপাল্লার শট নেন।  বলটা বাতাসে ভাসতে ভাসতে গোলপোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে ঠেকিয়ে দেন চীনের গোলকিপার চেন চেন। ১৮তম মিনিটে ডিফেন্ডার শিউলি আজিমের দৃঢ়তায় আবারও রক্ষা পায় বাংলাদেশ। ২৪ মিনিটে বাংলাদেশের জালে বল জড়ালেও ভিএআর দেখে গোল বাতিল করেন রেফারি। ম্যাচের ৩৩ মিনিটে হালকা চোটে পেয়ে ৩৭ ‍মিনিটেই ফেরেন ঋতুপর্ণা। 

৪১ মিনিটে কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি বাঘিনীরা। এর ৩ মিনিটের মাথায় ঠিকই গোল আদায় করে নেয় চীন। দুরপাল্লার শটে গোল করলেন ওয়াং সুয়াং। ২ মিনিট পর আবারও বাংলাদেশের জালে গোল। এবার ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়।  প্রথমার্ধে চীন বল দখলে রেখেছে ৬৩.৩ শতাংশ। বাংলাদেশ বল দখলে রেখেছে ৩৬.৭ শতাংশ। মোট ১৩টি শট নিয়েছে চীন। এর মধ্যে ৭টি শট ছিল পোস্টে। মোট ৩টি শট নিতে পেরেছে বাংলাদেশ। ২টি শট ছিল পোস্টে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন আনে বাংলাদেশ। ৪৬ মিনিটে ঋতুপর্ণার ৩৬ গজ দূর থেকে নেয়া শট চীনের পোস্টের পাশ ঘেঁষে চলে যায়। এই সময় একাধিক আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি চীন। মিলি আক্তারের দৃঢ়তায় একবার গোল খাওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ। যোগ করা ৮ মিনিটেও দাপট দেখায় চীন। তবে কাঙ্ক্ষিত গোল আর আদায় করতে পারেনি তারা। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন