Logo
Logo
×

খেলা

শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের সংগ্রামী ইনিংস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম

শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের সংগ্রামী ইনিংস

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। এক পর্যায়ে মাত্র ৮৪ রানে তারা হারায় ৬ উইকেট।

সেখান থেকে দলকে টেনে তোলেন দুই অলরাউন্ডার ম্যাকনকি ও স্যান্টনার। দুজন মিলে ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে স্যান্টনার করেন ২৬ বলে ৪৭ রান, আর ম্যাকনকি অপরাজিত থাকেন ২৩ বলে ৩১ রানে।

তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৮ রান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। শ্রীলংকা সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও হারলে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তারা পেয়েছে মাত্র ১ পয়েন্ট। তাই এই ম্যাচে জয় পাওয়া ব্ল্যাক ক্যাপসদের জন্যও অত্যন্ত জরুরি।

পরিসংখ্যান অবশ্য নিউজিল্যান্ডের পক্ষেই কথা বলছে। দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে ২৮ ম্যাচে ১৬টিতে জয় পেয়েছে কিউইরা, শ্রীলংকা জিতেছে ৯ ম্যাচে। দুটি ম্যাচ টাই হয়েছে এবং একটি পরিত্যক্ত। টাই হওয়া দুই ম্যাচেই সুপার ওভারে জয় পেয়েছিল লংকানরা—যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন