Logo
Logo
×

খেলা

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

রাজনৈতিক কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তাই শঙ্কা ছিল আইসিসি র‌্যাংকিংয়ে না পিছিয়ে পড়ে টাইগাররা। সেইসঙ্গে শঙ্কা ছিল আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিয়েও। তবে তা হয়নি। 

আজ পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে দেয়ায় র‌্যাংকিংয়ের তিন দলের মধ্যে থেকে ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। আইসিসি তা নিশ্চিত করেছে।

দুবছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আয়োজক হিসেবে সরাসরি খেলবে এই দুটি দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি ৭ সেরা দল- ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে খেলার সুযোগ পাবে সরাসরি। এরপর আইসিসি র‌্যাংকিঙের সেরা তিন- বাংলাদেশ (র‌্যাংক ৯), আফগানিস্তান (র‌্যাংক ১০) ও আয়ারল্যান্ড (র‌্যাংক ১২) খেলবে বিশ্বকাপে।

বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী শুরুর ৯ দলের বাইরে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ৩ দল বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। ৯ মার্চ ফাইনালের পরের দিন পর্যন্ত বিশ্বকাপ বাদে আর কোনো খেলাও নেই। ফলে র‍্যাঙ্কিংয়ের সেরা ৩ দল এই ৩ দলই থাকছে। যে কারণে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ১২ দলের তালিকায় ঢুকে গেল বাংলাদেশ।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবার ভারত এবং শ্রীলঙ্কায় হচ্ছে বিশ্বকাপ। ফাইনাল মাঠে গড়াবে আগামী ৮ মার্চ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন