Logo
Logo
×

খেলা

কালো মেঘ কেটে মাঠে ভারত-পাকিস্তান, টিকিট যেন সোনার হরিণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

কালো মেঘ কেটে মাঠে ভারত-পাকিস্তান, টিকিট যেন সোনার হরিণ

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই আবেগের পারদ চূড়ায়। রাজনৈতিক টানাপোড়েনে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই লড়াই একসময় অনিশ্চয়তার ছায়ায় ঢাকা পড়েছিল। তবে দফায় দফায় আলোচনার পর সেই ছায়া সরে গেছে। এখন অপেক্ষা কেবল খেলা শুরুর।

সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস জানিয়েছে, রোববারের ম্যাচের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম-এর দর্শক ধারণক্ষমতা ৩৫ হাজার। আগেই টিকিট শেষ হয়ে যাওয়ায় আগ্রহীদের অনেকেই কালোবাজার থেকে অন্তত চার গুণ বেশি দামে টিকিট কিনছেন। হোটেল ভাড়া ও উড়োজাহাজের ভাড়াও কয়েক গুণ বেড়েছে। দিল্লি, চেন্নাই, করাচি, লাহোর ও ইসলামাবাদ থেকে কলম্বোগামী বিমানের ভাড়া এখন অনেক বেশি।

৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম দিনে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। টিকিট ও আবাসনের অস্বাভাবিক চাহিদাই বলে দিচ্ছে ম্যাচটির আকর্ষণ কতটা প্রবল।

এক যুগেরও বেশি সময় ধরে মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর টুর্নামেন্টেই দেখা হয় দুই দলের। তাই প্রতিটি মুখোমুখি লড়াই যেন আলাদা এক উৎসব। সাম্প্রতিক পরিসংখ্যানে ভারতের আধিপত্য স্পষ্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে আট দেখার সাতটিতেই জয় পেয়েছে তারা। তবু উত্তেজনার কমতি নেই।

এই ম্যাচ থেকে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার আয় অন্যান্য ম্যাচের তুলনায় অনেক বেশি। পাকিস্তানের আপত্তিতে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন উদ্বেগে পড়ে যায় আয়োজকরা। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসির উপ-চেয়ারম্যান ইমরান খাজা-র ত্রিপক্ষীয় বৈঠকে সমাধান আসে। পাকিস্তানের উত্থাপিত দাবি মেনে নেওয়ায় ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটি।

ফলে আয়োজক সংস্থা যেমন স্বস্তি পেয়েছে, তেমনি ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন আরেকটি রোমাঞ্চকর সন্ধ্যার জন্য। কলম্বোর আকাশে তখন ব্যাট-বলের লড়াইয়ে লেখা হবে নতুন এক অধ্যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন