Logo
Logo
×

খেলা

ভারত-পাকিস্তান ম্যাচে অংশ নিচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচে অংশ নিচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি মাসের শুরুতে পাকিস্তান সরকার ম্যাচটি বয়কটের নির্দেশ দিলেও সপ্তাহখানেক দেনদরবারের পর তারা সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের অনুরোধে পাকিস্তান সরকার ইউ-টার্ন নেয়।

রোববার লাহোরে পিসিবি, বিসিবি ও আরও কয়েকটি বোর্ডের অংশগ্রহণে আইসিসির বৈঠক হয়। আলোচনার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। এরপর পাকিস্তান সরকার ম্যাচে অংশগ্রহণের অনুমতি দেয়।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড শুরু থেকেই পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছিল, কারণ ম্যাচটি তাদের মাঠে হওয়ার কথা। তারা এক চিঠি দিয়ে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়। পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে সরাসরি ফোন করে শেহবাজকে ম্যাচে অংশ নেওয়ার আহ্বান জানান।

পাকিস্তান সরকার জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুরোধসহ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থনমূলক বার্তা তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এর ফলে অচলাবস্থা নিরসনে কার্যকর সমাধান পাওয়া গেছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসানায়েকে এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, “খুবই আনন্দ লাগছে যে কলম্বোতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ হতে যাচ্ছে।”

পাকিস্তান সরকারও ধন্যবাদ জানিয়েছে বন্ধুপ্রতিম দেশগুলোকে, যারা তাদের সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রেখেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন