পরিস্থিতি সামাল দিতে লাহোরে আইসিসির প্রতিনিধিদল
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পাকিস্তানের সিদ্ধান্তের জেরে তৈরি হওয়া নজিরবিহীন সংকট নিরসনে পাকিস্তান পৌঁছেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সূত্র-মতে, আইসিসির ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসবে।
জানা যায়, মূলত ভারত-পাকিস্তান ম্যাচটি আয়োজনের পরিবেশ তৈরি করা এবং দুই বোর্ডের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করাই এই সফরের মূল লক্ষ্য।
প্রতিনিধিদলটি পিসিবি চেয়ারম্যানের সাথে একান্ত বৈঠক করবেন এবং বয়কট সিদ্ধান্তের পেছনের কারণ ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানা গেছে।
এদিকে, এই সংকটময় মুহূর্তে পিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠেয় জরুরি আলোচনায় যোগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামও লাহোরে পৌঁছেছেন। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন রয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যকার এই অচলাবস্থা নিরসনে বিসিবি প্রধানও মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারেন।



