Logo
Logo
×

খেলা

৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিলো লাহোর কালান্দার্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিলো লাহোর কালান্দার্স

ছবি : সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আবারও দলে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোরের হয়ে খেলা এই টাইগার পেসারকে এবার সরাসরি চুক্তির (ডিরেক্ট সাইনিং) মাধ্যমে দলে ভেড়ানো হয়েছে।

লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এবার সরাসরি চুক্তিতে আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে তিনি পরিবারের মাঝে ফিরে এসেছেন।”

ফিজকে সরাসরি চুক্তিতে দলে নিতে লাহোর কালান্দার্সের খরচ হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন