Logo
Logo
×

খেলা

গল টেস্টের শেষ বেলায় নিশাঙ্কার উইকেটই প্রাপ্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:০১ পিএম

গল টেস্টের শেষ বেলায় নিশাঙ্কার উইকেটই প্রাপ্তি

ছবি- সংগৃহীত

গল টেস্টের তৃতীয় দিনে যেন রূপকথার ব্যাটিংয়ে জবাব দিলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। দ্বিতীয় দিনের বাংলাদেশি ব্যাটারদের স্থিরতা আর ধৈর্যের বিপরীতে, নিশাঙ্কার ব্যাটে ছিল আগ্রাসী ছন্দ। ২৫৬ বলে গড়া ১৮৭ রানের ইনিংসটি ২৩টি চার ও একটি ছক্কায় সাজানো, যার স্ট্রাইক রেট ছিল ৭৩.০৫।

ডাবল সেঞ্চুরির পথে থাকা নিশাঙ্কার স্বপ্ন থামিয়ে দেন বাংলাদেশের হাসান মাহমুদ। অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাকে। এই উইকেটই বাংলাদেশের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি বলা চলে।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৯৫ রানে। মুশফিকুর রহিম করেন ১৬৩, শান্ত ১৪৮ ও লিটন দাস ৯০ রান। তবে সকালে দুই টেলএন্ডার মিলে মাত্র ৬ রান যোগ করেন। শ্রীলঙ্কা যখন দিনের খেলা শেষ করল, তখন তাদের সংগ্রহ ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রান। তারা এখনো ১২৭ রানে পিছিয়ে থাকলেও, ক্রিজে থাকা কামিন্দু মেন্ডিস (৩৭) ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা (১৭) যথেষ্ট দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

অন্যদিকে, নাঈম হাসান ফিরিয়ে দিয়েছেন হাফসেঞ্চুরি করা চান্দিমালকে। মুমিনুল হক শিকার করেছেন তার শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুসকে।

চতুর্থ দিন কোন দিক নিয়েই যাবে ম্যাচ—তা নির্ভর করছে বাংলাদেশের বোলারদের প্রথম সেশনেই!

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন