Logo
Logo
×

প্রবাস

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি নিহত, কুকুরের ঘ্রাণে মিলল খোঁজ

Icon

প্রবাস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি নিহত, কুকুরের ঘ্রাণে মিলল খোঁজ

মালয়েশিয়ায় নিখোঁজ হওয়ার দুইদিন পর উদ্ধারকারী দলে তৎপরতা ও ট্র্যাকার কুকুরের ঘ্রাণে সন্ধান মিলল বাংলাদেশি শ্রমিকের। দেশটির কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসে ভূমিধসের ঘটনায় মাটিচাপা পড়া তার লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী।

নিহত বাংলাদেশির নাম মো. ফাহাদ হোসেন (২৭)। তবে তার বিস্তারিত পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।

স্থানীয় সংবাদপত্র ‘নিউ স্ট্রেইট টাইমস’ শনিবার এক প্রতিবেদনে জানায়, কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে শুক্রবার এই ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের পর দুইদিনের উদ্ধার অভিযান শেষে মাটি চাপায় নিহত বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে রোববার।

গুয়া মুসাং পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু-এর বরাত দিয়ে ‘নিউ স্ট্রেইট টাইমস’ জানায়, ওইদিন দুপুরে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ‘কে-৯’ ইউনিটের ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুর ২৭ বছর বয়সি ওই বাংলাদেশি কর্মীর লাশের অবস্থান শনাক্ত করে।

পরে উদ্ধারকারী দলের সদস্যরা মাটির স্তূপের নিচ থেকে লাশটি উদ্ধার করে। এর আগে, সকালে উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়; এতে ২০ জন দমকলকর্মী, তিনটি ট্র্যাকার কুকুর ও একটি এক্সকাভেটর ব্যবহার করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন