Logo
Logo
×

প্রবাস

আমিরাতে ইরানের হামলায় ১ বাংলাদেশিসহ ৩ জন নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পিএম

আমিরাতে ইরানের হামলায় ১ বাংলাদেশিসহ ৩ জন নিহত

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের প্রতিশোধমূলক হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা অভিযান শুরু করেছে। এতে আমিরাতের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সময় তারা মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একইসঙ্গে ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এই হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন