Logo
Logo
×

প্রবাস

আমিরাতে প্রবাসী বাংলাদেশির লটারি জয়, পুরস্কার প্রায় সাড়ে তিন কোটি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

আমিরাতে প্রবাসী বাংলাদেশির লটারি জয়, পুরস্কার প্রায় সাড়ে তিন কোটি টাকা

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি লটারিতে ১০ লাখ দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা। ব্যবসায়ী আলাউদ্দিন হাজী আবু সাঈদ আমিরাতের আল আইনে দীর্ঘ ২১ বছর ধরে বসবাস করছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আলাউদ্দিন যে টিকিটে পুরস্কার জিতেছেন সেটি তিনি আরও ৯ বন্ধুর সঙ্গে মিলে কিনেছিলেন।

আলাউদ্দিন জানান, তিনি গত ছয় বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনছিলেন। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমি সত্যিই অবাক হয়েছি। এত বছর চেষ্টা করার পর কখনো ভাবিনি এমনটা হবে।”

তবে এই অর্থ কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

সূত্র: গালফ নিউজ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন