Logo
Logo
×

রাজনীতি

সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে নেতাকর্মী-সমর্থকদের ঢল, হত্যাকাণ্ডের বিচার দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে নেতাকর্মী-সমর্থকদের ঢল, হত্যাকাণ্ডের বিচার দাবি

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর একাদশ শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এ উপলক্ষে চট্টগ্রামের রাউজানের গহিরায় তাঁর বাড়িসংলগ্ন কবর প্রাঙ্গণে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাঁর কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী, ছোট ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, জামাতা জাফর খানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

কবর প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক জীবন, ব্যক্তিত্ব ও স্মৃতিবিজড়িত নানা ঘটনা তুলে ধরেন। তাঁদের স্মৃতিচারণায় পুরো কবর প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ জনতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন