Logo
Logo
×

রাজনীতি

দেশের পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে: বিরোধীদলীয় নেতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

দেশের পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে: বিরোধীদলীয় নেতা

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল ভাঙচুর-অগ্নিসংযোগের মাধ্যমে শিল্প খাতে অস্থিরতা তৈরি করছে। এ পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে দাবি করে তিনি বলেন, কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। সামনে শীত মৌসুমকে ঘিরে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা নস্যাৎ করতেই গভীর ষড়যন্ত্র থাকতে পারে।

সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন