Logo
Logo
×

রাজনীতি

দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত এনসিপির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত এনসিপির

দেশজুড়ে নৈরাজ্য ও দখলবাজির অভিযোগে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব ইস্যুতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বৈঠকে গণভোটের গণরায় অগ্রাহ্য করে সংবিধান সংশোধন কমিটি গঠনেরও সমালোচনা করা হয়। 

এনসিপির পক্ষ থেকে বলা হয়, একদলীয় এই কমিটি গঠনের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিরোধী দলের সঙ্গে সম্পর্কের ফাটল তৈরি করেছে। এ কমিটির কোনো গণবৈধতা নেই বলেও বৈঠকে মত দেয়া হয়।

এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কৌশল নিয়েও আলোচনা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব জেলায় জেলা কমিটি গঠনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনা নেয়া হয়েছে।

বৈঠকে চূড়ান্ত করা হয় রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখা। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানানো হয়েছে।

সাংগঠনিক কার্যক্রম জোরদারে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এতে প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন সারজিস আলম। রাজনৈতিক পর্ষদ থেকে থাকবেন দুইজন উপ-প্রধান। এছাড়া প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক রাখার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের সিদ্ধান্তও নেয়া হয়েছে। এসব কর্মশালার দায়িত্বে থাকবেন সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত।

বৈঠকে উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন